(বান্দরবান জেলা প্রতিনিধি:- মোঃ নুরুল আলম) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মিসেস মাম্যা চিং-কে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। এই সংবর্ধনাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে বান্দরবানের সকল উপজেলা থেকে আসা বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণের এক বিশাল সমাগম ঘটে। বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজা-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য ও আনন্দ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি সংবর্ধনাস্থলে এসে পৌঁছালে চারদিক স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহর এক উৎসবের রূপ নেয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্বাচিত চেয়ারম্যান মিসেস মাম্যা চিং ফুল দিয়ে বরণ করে নেন...
১২৬
(বান্দরবান জেলা প্রতিনিধি:- মোঃ নুরুল আলম)
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মিসেস মাম্যা চিং-কে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। এই সংবর্ধনাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে বান্দরবানের সকল উপজেলা থেকে আসা বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণের এক বিশাল সমাগম ঘটে।
বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজা-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য ও আনন্দ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি সংবর্ধনাস্থলে এসে পৌঁছালে চারদিক স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহর এক উৎসবের রূপ নেয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্বাচিত চেয়ারম্যান মিসেস মাম্যা চিং ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। বক্তারা বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা পূরণে এবং বান্দরবানের সার্বিক উন্নয়ন ও শান্তি বজায় রাখতে এই নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে নব-নির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান এবং বান্দরবানের উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।