ঢাকাThursday , 27 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ের মাশরায় ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে জশনে জুলুছ ও মিলাদ মাহফিল

News Admin
August 27, 2026 2:39 pm
Link Copied!

৬৮

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মাউল্শলাহরা পশ্চিমপাড়া জামে মসজিদ এর উদ্যোগে জশনে জুলুছ, আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।।
২৬ আগষ্ট (বুধবার )সকাল ৯ টায় মাশরা জামে মসজিদ প্রাঙ্গন থেকে একটি জুলুছ ফকির বাজার, কাঞ্চনপুর, পিতাম্বর, বাকশীমূল, কালিকাপুর, মনোহরপুর প্রদক্ষিণ করে পুনরায় মাশরা পশ্চিম পাড়া জামে মসজিদে এসে মহানবী হযরত মুহাম্মদ সা: এর আগমন ও প্রিয় নবীর বর্ণাঢ্য জীবনীর উপর আলোচনা, মিলাদ ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
এসময়, ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, হাফেজ মুফতি গোলাম আবু কাউছার সুন্নী, আল কাদরী, মাশরা পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব, শায়ের আহসান উল্লাহ আল কাদরী, সাবেক খতিব হাফেজ মো: ইব্রাহিম খলিল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলার সহ সাধারণ সম্পাদক, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির বক্তব্য রাখেন।
উৎযাপন কমিটির প্রধান আয়োজক মো: ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন, কাজী জাকির হোসেন, মো: তৌফিক, মসজিদ কমিটির সভাপতি ডা: কামাল হোসেন সরকার, গ্রাম কমিটির সভাপতি বিল্লাল হোসেন মুন্না, জালাল ভান্ডারী, মোতাহের হোসেন চৌধুরী, আবু নাছির, মাশরা ছাত্র সংগঠন মো: এমরান, রাকিব সরকার, মিরাজ, ব্যবসায়ি মো: সাগর সহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।