বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলায় ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ, বুড়িচং উপজেলা কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে ৪১ সদস্যবিশিষ্ট বুড়িচং উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় বুড়িচং দরবার শরীফে আয়োজিত কাউন্সিলে অধ্যক্ষ মুফতি কাজী আবুল বাশার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি গোলাম মোহাম্মদ মোস্তফা শাহ।
কাউন্সিলে অধ্যক্ষ মুফতি কাজী আবুল বাশারকে সভাপতি এবং হাফেজ মাওলানা বাইজিদ রেযা রজভিকে সাধারণ সম্পাদক করে নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মুফতি সৈয়দ আবু বকর সিদ্দীকি পীর সাহেব, সৈয়দ মিজানুর রহমান পীর সাহেব, মাওলানা আব্দুল জব্বার পীর সাহেব, সৈয়দ আব্দুল কাহের পীর সাহেব, উপাধ্যক্ষ গোলাম মোস্তফা, মাওলানা শাহিদুল ইসলাম পীর সাহেব, মাওলানা রফিকুল ইসলাম পীর সাহেব, অধ্যাপক মাওলানা এ এম শরীফুল ইসলাম এবং মাওলানা তাজুল ইসলাম ভূইয়া।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি সৈয়দ সাবের আহমেদ ও মাওলানা মামুনুর রশীদ। সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ শাহজাহান সারওয়ার এবং সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি সালাউদ্দিন মামুন ফারুকী।
এ ছাড়া দপ্তর সম্পাদক মাওলানা শাহিনুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ মোশারফ হোসাইন, প্রচার সম্পাদক প্রভাষক জামিল হোসাইন, প্রকাশনা সম্পাদক মাওলানা গোলাম আকবর, আইন বিষয়ক সম্পাদক প্রভাষক আল আমিন সালেহী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক প্রভাষক মাওলানা মোস্তাফিজ বাশারী, সমাজ কল্যাণ সম্পাদক কাজী কাউছার চিশতী পীর সাহেব, সাহিত্য সম্পাদক মাওলানা রবিউল ইসলাম হেলালী, শিল্প ও বাণিজ্য সম্পাদক হাফেজ মাওলানা মনির হোসাইন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং কৃষি ও পরিবেশ সম্পাদক মাওলানা নেয়ামত উল্লাহ দায়িত্ব পেয়েছেন।
কাউন্সিলে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটির মাধ্যমে বুড়িচং উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ, ধর্মীয় শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে।
কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
কাউন্সিলে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলেও নির্বাহী সদস্যদের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

