মারুফ হোসেন
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) কুমিল্লা বুড়িচং উপজেলা মহিষমাড়া নূরে মুজাসসাম (স.) সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের কণ্ঠে কুরআন তিলাওয়াত ও মনমুগ্ধকর হামদ-না’ত পরিবেশন করা হয়।। পরবর্তীতে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ)-এর তাৎপর্য ও প্রিয় নবীজির বর্ণাঢ্য জীবনীর ওপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেন মাহফিলের প্রধান ও বিশেষ বক্তারা। বক্তারা বলেন, মহানবী (সা.)-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণের মাধ্যমেই দুনিয়া ও আখিরাতে মুক্তি সম্ভব। কোমলমতি শিশুদের দ্বীনি শিক্ষার পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে মাদ্রাসাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।যেমন কিভাবে জানাজা দিতে হয়,কিভাবে সহিহ শুদ্ধ কোরআন তেলায়ত করতে হয়, ইসলামি সংগীত, হামদ-না’ত বাংলা বক্তব্য, ইংরেজি বক্তব্য, আরবি বক্তব্য সহ অনেক ইভেন্টে অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানের সমাপনীতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক হাজী গিয়াস উদ্দিন ভূঁইয়া, প্রধান অতিথি কুয়েত প্রবাসী ও সমাজসেবক মোঃ ডালিম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্ট্রাক্টর ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল জলিল ভূঁইয়া, হাজী মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দিন ভূঁইয়া, আব্দুল মান্নান মেম্বার, নুরুল ইসলাম, বশিরুল হক ভূঁইয়া, আবু ইউসুফ, বাবুল সরদার, গিয়াস উদ্দিন ভূঁইয়া, তোফাজ্জল হোসেন, খোরশেদ আলম আর্মি, মাওলানা মোঃ হাবিব বিন আবদুল হক হানিফ, মোঃ সায়েদ আলী, আবুল হাসেম,শাহজাহান খাইরুল ইসলাম আলমগীর হোসেন , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে হামদ-না’ত, কিরাত, গজল ও ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোঃ সাখাওয়াত হোসেন ভূঁইয়া রাকিব বলেন এ মাদ্রাসাটি ভবিষ্যতে দেশের আলোড়ন তৈরি করবে ইনশাআল্লাহ।

