ঢাকাMonday , 17 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মহানবী (সা.)-এর অনুপম চরিত্রই মানবতার সর্বোত্তম আদর্শ: ড. সৈয়দ সাইফুদ্দীন

News Admin
August 17, 2026 5:57 pm
Link Copied!

৯৪

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুপম চরিত্র, মহানুভবতা, ক্ষমাশীলতা ও মানবপ্রেম অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন আওলাদে রাসূল (সা.), সাজ্জাদানশীন-এ দরবারে গাউছুল আযম মাইজভাণ্ডারী হযরত শাহসুফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী।

তিনি বলেন, মহানবী (সা.)-এর পবিত্র জীবন মানবিক মহানুভবতার সর্বোচ্চ দৃষ্টান্ত। তাঁর অনুসারীদের চরিত্রেও ভালোবাসা, দয়া, ক্ষমা, ধৈর্য, বিনয় ও মানুষের প্রতি সম্মান প্রতিফলিত হওয়া উচিত। নবীপ্রেম কেবল আবেগের বিষয় নয়, মহানবী (সা.)-এর আদর্শকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মধ্যেই নবীপ্রেমের প্রকৃত সার্থকতা নিহিত।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত কনফারেন্স এবং হুজুর গাউছুল ওয়ারা, শায়খুল ইসলাম হযরত শাহসুফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজের ১৫তম ওরশ শরীফের প্রথম দিনের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া-এর আয়োজনে অনুষ্ঠিত কনফারেন্স ও ওরশ শরীফের প্রথম দিনের কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত, অনুসারী, ওলামা-মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, মহানবী (সা.) বিরোধিতা ও বৈরিতার জবাবও ক্ষমা, সহনশীলতা ও মহানুভবতার মাধ্যমে দিয়েছেন। তাঁর চরিত্রে দুর্বল ও অসহায় মানুষের প্রতি মমতা, প্রতিবেশীর অধিকার রক্ষা, এতিম ও দুঃখীর প্রতি সহানুভূতি এবং মানুষের মর্যাদার প্রতি গভীর সম্মান ছিল।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে বিদ্বেষ, বিভাজন ও সংঘাত বাড়ছে। এ অবস্থায় মহানবী (সা.)-এর মানবিক আদর্শ ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করা অত্যন্ত জরুরি। তাঁর মহানুভবতা, দয়া ও ক্ষমাশীলতার শিক্ষা অনুসরণ করতে পারলে মানুষের মধ্যে হিংসা ও বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন শক্তিশালী হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি শাহজাদা সৈয়দ মেহবুব-এ মইনুদ্দীন আল-হাসানী মাইজভাণ্ডারী এবং বর্তমান সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন আল-হাসানী মাইজভাণ্ডারী।

বিদেশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের নয়াদিল্লিভিত্তিক সুন্নী ইসলামিক মিশনের প্রেসিডেন্ট ও প্রধান আলোচক আল্লামা পীর শাহ নাবীল আখতার নওয়াজী নকশবন্দী (মু.জি.আ.) এবং ভারত থেকে আগত ইসলামিক স্কলার পীরজাদা হযরত মাওলানা বায়েজীদ আশরাফী।

এ ছাড়া দরবারের খলিফাবৃন্দ, বরেণ্য ওলামা-মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ, নবীপ্রেম, মানবিকতা ও মহানুভবতার বিভিন্ন দিক তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর ১৫তম বার্ষিক ওরশ শরীফ ১৭ ও ১৮ আগস্ট দুই দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। ওরশ উপলক্ষে বিশেষ নসিহত, জিকির-আযকার ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রথম দিনের কর্মসূচির শেষপর্বে প্রধান অতিথি হযরত শাহসুফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী আখেরি মুনাজাত পরিচালনা করেন। মুনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য, দেশ ও জাতির কল্যাণ, মানবতার মুক্তি এবং বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।