ঢাকাMonday , 3 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খেলেন জিকে শামীম

News Admin
August 3, 2026 11:06 am
Link Copied!

৭৯

নিজস্ব প্রতিবেদকঃ আজ ৩ আগস্ট ২০২৬ ইং দুপুরে নিকেতনে নিজ অফিস কার্যালয়ের কনফারেন্স রুমে নাবিস্কোতে অবস্থিত মারকাযুল উলুম মোহাম্মাদিয়া মাদ্রাসার শতাধিক এতিম ছাত্রদের সাথে নিয়ে দুপুর বেলায় দোয়া ও মোনাজাত পর এক টেবিলে বসে দুপুরের খাবার খেলেন আলোচিত ঠিকাদার ও ব‍্যবসায়ী গোলাম কিবরিয়া শামীম(জিকে শামীম)।

দোয়ার মাহফিল পরিচালনা করেন নিকেতন সোসাইটি মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মাদ আব্দুস সালাম।

দোয়ার মাহফিলে আরো উপস্থিত ছিলেন,মারকাযুল উলুম মোহাম্মাদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি এনায়েত উল্লাহ। নিকেতন সোসাইটির সাবেক জেনারেল সেক্রেটারি মোঃফারুক আহমেদ সাবেক নির্বাহী সদস‍্য মোঃ নুরুল আমিন,নিকেতন সোসাইটির সাধারন সদস্য ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমীন,সাবেক নির্বাহী সদস‍্য সাব্বির হোসনাইন,ফ্রন্টলাইন বাংলাদেশের সিইও সাবেক সেনাসদস্য কর্নেল মোহাম্মদ আলী,ফ্রন্টলাইন বাংলাদেশের চিফ এডিটর, রাশেদ কবির পিয়েল,ফ্রন্টলাইন বাংলাদেশের প্রোপাইটার আকবার খান বাপ্পী,মোঃ রাজু মোল্লাসহ আরো অনেকে দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন।

বেশ কয়েকজন মাদ্রাসার ছাত্রদের সাথে খাওয়া কেমন হয়েছে জানতে চাইলে তারা বলেন,মাসআল্লাহ খাওয়াটা অনেক স্বাদ হয়েছে, অনেকদিন পর অনেক দামী খাবার খেয়েছি,যিনি আমাদের এই খাওয়ার খেয়েছেন তার জন‍্য অনেক অনেক দোয়া।

এমন মহতি উদ্যোগ’কে কিভাবে দেখছেন জানতে চাইলে নিকেতন সোসাইটি মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মাদ আব্দুস সালাম বলেন,এতিম মাদ্রাসার পাখি একবেলা খাওয়ার তৌফিক আল্লাহপাক সবাইকে দান করেন না।শামীম ভাইকে আমি দীর্ঘদিন ধরে চিনি তিনি একজন মানবিক মানুষ আল্লাহপাক শামীম ভাইকে ও তার পরিবার’কে নেক হায়াত দান করুক এমন মহতি কাজ গুলো যেনো প্রতিনিয়ত করতে পারে আল্লাহপাক সেই তৌফিক দান করুক। শামীম ভাইয়ের জন‍্য অনেক অনেক দোয়া রইলো।

মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে দুপুরে এক টেবিলে খাওয়ার অনূভুতি জানতে চাইলে বিশিষ্ট ব‍্যবসায়ী গোলাম কিবরিয়া শামীম বলেন,মানুষকে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত বলা হয়। আমার কাছে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই সবাই আমরা মানুষ।সত্যিকার অর্থে তাদের একবেলা খাওয়াতে পারা ভাগ‍্যের ব‍্যাপার, তাদের সাথে বসে খাওয়ার মজাই অন‍্যরকম ।আমি সময় পেলে এই ধরনের মানবিক কাজ করে থাকি।দোয়া ও মোনাজাতের মাধ্যমে আমি আমার পরিবারের সকল সদস্যদের জন‍্য দোয়া চাই। আল্লাহপাক যেনো আমার পরিবারের সদস‍্যদের নেক হায়াত দান করে
সবাই আমার পরিবারে জন্য দোয়া করবেন।তিনি আরো বলেন আল্লাহপাক যেনো আমাদের ব্যবসা প্রতিষ্ঠাত’কে আসমানী বালা আসমানে তুলে দেন, জমিনি বালা জমিনে মিশিয়ে দেন,আল্লাহপাক সকল রকম বালা মসিবত দুর করে দেন বলেও সকলের কাছে দোয়া চেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।