ঢাকাTuesday , 4 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন

News Admin
August 4, 2026 12:11 pm
Link Copied!

১০৮

মোঃ কারিমুল ইসলাম মোংলা প্রতিনিধি:
সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোংলার জয়মনির স্থানীয় এলাকাবাসীর জন্য নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে আরও প্ল্যান্ট স্থাপন করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।(৪ আগস্ট) মঙ্গলবার বেলা ১১ টায় জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিশুদ্ধ পানির প্ল্যান্ট উদ্বোধন করেন কোস্টগার্ড পশ্চিম জোনের এরিয়া কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে এবং জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায়, বর্তমান সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে ৪ আগস্ট মঙ্গলবার বেলা ১১ টায় কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় জনগণের দীর্ঘদিনের নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনের লক্ষ্যে একটি আধুনিক RO (Reverse Osmosis) প্ল্যান্ট স্থাপন করা হয়। RO প্লান্টটি স্থাপনের ফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পাশাপাশি আশপাশের স্থানীয় সাধারণ জনগণ নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানির সুবিধা ভোগ করতে পারবেন। এর মাধ্যমে বিদ্যালয় ও জয়মনির ঘোল এলাকার জনসাধারণের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনের পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের জনগণের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।