ঢাকাSaturday , 22 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে গোপালগঞ্জ গোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে উপাচার্যের শুভেচ্ছা

News Admin
August 22, 2026 10:22 am
Link Copied!

৭৪

সাইফুল ইসলাম- গোপালগঞ্জ বিশেষ প্রতিনিধি:-

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে গোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে উপাচার্যের শুভেচ্ছা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।

গতকাল শুক্রবার (২১ আগস্ট) রাতে দেওয়া এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিষেক বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা, অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শিতা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য বলেন, রাষ্ট্রপতি একই সঙ্গে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য। তাঁর অভিভাবকসুলভ নেতৃত্ব, দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার প্রসার, উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি বলেন, জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের আধুনিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার যে প্রত্যয় আমরা ধারণ করি, রাষ্ট্রপতির প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ব ও সহযোগিতা সেই পথচলায় অনুপ্রেরণা জোগাবে। তাঁর পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় উন্নয়নে এ বিশ্ববিদ্যালয়ের অবদান আরও সুদৃঢ় হবে।

অভিনন্দন বার্তায় উপাচার্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তি ও সার্বি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।