গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।.
৭ সেপ্টেম্বর ঐতিহাসিক কুমিল্লা টাউন হল ময়দানে অনুষ্ঠিতব্য ‘মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশন-২০২৬’ সফল ও সার্থক করার লক্ষ্যে কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯ আগষ্ট, বুধবার বিকেলে নগরীর একটি কনফারেন্স হলে ঘিলাতল দরবার শরীফের পীর মুফতি মাওলানা ছাকিউল কাউছার এর সভাপতিত্বে ও তরুন সংগঠক মো: জাবূর হোসেন এর উপস্থাপনায় মতবিনিময় সভায় কুমিল্লার বিশিষ্ট পীর- -মাশায়েখ, আলেম-ওলামা, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতাসহ সর্বস্তরের শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন,বরুড়া অলিতলা দরবার শরীফের পীর অধ্যাপক কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফী, কুমিল্লা বখশীয়া দরবার শরীফের পীর মাওলানা কুতুবউদ্দিন সাহিদী বখশী, পীরে তরিকত মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখশী,রেজভীয়া দরবারের খলিফা মাওলানা শাহ মোহাম্মদ আনোয়ার রেজভী,শাহ মুহাম্মদ আহমেদ উদ্দীন মানিক গাফফারী,
শাহ মুহাম্মদ জহিরুল ইসলাম বখশী,আবুল উলাইয়া দরবারের প্রতিনিধি জামিলয় হক জামাল, খলিলুর রহমান , কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামআত সহ-সভাপতি নাজমুল হাসান সরকার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাসুম বিল্লাহ মিয়াজি,সহ সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আমিনুল ইসলাম আকবরী,মাহমুদ আলম, মাওলানা সাদিকুর রহমান খান, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা প্রভাষক মোস্তাফিজুর রহমান বাশারী, আবু ইউছুফ জুয়েল, চান্দপুরী শাহ দরবারের প্রতিনিধ মাওলানা নোমান ইকরামুল হক,মাওলানা মাসুম বিল্লাহ মিয়াজি, রঘুপুর দাখিল মাদরাসার সুপার মুফতি শাহ জালাল, নুরে মদিনা মাদ্রাসা প্রতিষ্ঠাতা মুফতি শাহ জালাল, আল মদিনা সুন্নিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা আব্দুল হান্নান, নাশীদুল কোরআন ইন্টারন্যাশনাল একাডেমি পরিচালক মাওলানা মহিউদ্দিন, মোহাম্মদ মাইনুদ্দিন, কুমিল্লা দারুণ্নাজাত স্কুল এন্ড মাদরাসা পরিচালক মাওলানা আবদুল কাদের, জামেয়া আকবরিয়া মাদরাসা পরিচালক মাওলানা আবদুল কাদের রেজভী,আত-তাহফীজ রাহমানিয়া আহমাদিয়া মডেল মাদ্রাসা পরিচালক মাওলানা সাইদুল ইসলাম সাকেরী, রওজাতুর রহমাহ তাহফিজুল কোরআন মাদরাসা পরিচালক মাওলানা আশিকুর রহমান মজুমদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মাঈনুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা, আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য মাওলিদুন্নবী( দ.) সেলিব্রেশন সফল করতে এবং গণমানুষের মেলবন্ধনে পরিণত করতে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশন ~ ২০২৬ আহবায়ক মো: মোজাহিদ চৌধুরী ও সদস্য সচিব মাওলানা মুফতি ইব্রাহিম কাদরী
বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.)-এর আগমন বার্তা ও সুন্নাহর শিক্ষাকে সার্বজনীনভাবে ছড়িয়ে দিতে এ সেলিব্রেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। সভার মূল প্রস্তাবনা ও সিদ্ধান্তসমূহ:
ব্যাপক প্রচার-প্রচারণা: জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা ত্বরান্বিত করা।সুশৃঙ্খল ব্যবস্থাপনা: টাউন হল ময়দানে আগত আশেকে রসূল (দ.) জনতার সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও বসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।
প্রতিনিধিত্বশীল উপস্থিতি: সকল শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করে একটি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত উদযাপনের রূপরেখা বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।
উপস্থিত সুধীজন ও আয়োজকরা যৌথভাবে ৭ সেপ্টেম্বরের মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশনে দল-মত ও ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের তাওহীদি জনতাকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।

