ঢাকাFriday , 28 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

News Admin
August 28, 2026 10:45 am
Link Copied!

৫৪

 

সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি


গোপালগঞ্জে জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বড়ফা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন চর বড়ফা গ্রামের মৃত সামচু খাঁর ছেলে এনায়েত খাঁ (৪০) ও তাঁর ছেলে মেহেদী হাসান খাঁ (১০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে বৈদ্যুতিক সংযোগ নিয়ে মোটরের মাধ্যমে কৃষিজমিতে পানি দিতে যান এনায়েত খাঁ ও তাঁর ছেলে মেহেদী হাসান। মোটরে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় অসাবধানতা বসত এনায়েত খাঁ বিদ্যুতায়িত হন । বাবাকে বাঁচাতে গিয়ে মেহেদী হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

কিছুক্ষণ পর এনায়েত খাঁর স্ত্রী ঘটনাস্থলে গিয়ে বাবা ও ছেলেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্বজনরা তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার এ কে এম সিরাজুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় বাবা ও ছেলেকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁদের মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে ওই চিকিৎসা কর্মকর্তা জানান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল ইসলাম বলেন, সকালে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বড়ফা গ্রামের নিজেদের জমিতে পানি দিতে গিয়ে এনায়েত খাঁ ও তার ছেলে মেহেদী হাসান খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।