ঢাকাThursday , 27 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে একতা হাউজিং সোসাইটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

News Admin
August 27, 2026 2:43 pm
Link Copied!

৮৫

শামিম,গোপালগঞ্জ

টঙ্গীর দত্তপাড়া হাজি মার্কেট এলাকার একতা হাউজিং সোসাইটির পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এম. আই. মামুন এবং মোঃ আব্দুল কাইয়ুম (শিপন) এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ টংগীর ৪৮ নম্বর ওয়ার্ডের তিন কাউন্সিলর পদপ্রার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি, কাউন্সিলর পদপ্রার্থী আবুল কালাম আজাদ এবং বর্তমান সময়ের যুব সমাজের আইকন এবং জনপ্রিয়তায় এগিয়ে থাকা মইনুল ইসলাম মনু।

এ সময় কাউন্সিলর পদপ্রার্থী মইনুল ইসলাম মনু বলেন, এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি একতা হাউজিং সোসাইটির পাশে থাকবেন। পাশাপাশি এলাকায় কিশোর গ্যাং নির্মূল, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখার এবং সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমিক দল নেতা কসিম উদ্দিন। তিনি এলাকার শান্তি-শৃঙ্ঙ্খলা বজায় রাখা এবং সামাজিক পরিবেশ সুন্দর রাখতে সোসাইটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং সেই সাথে এলাকার মাদক নির্মূলে সকলকে এগিয়ে আসার আহ্বান করেন।

আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

​অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মিথিল, তৌফিক, ফোরকান, নাজমুল ও রোহান। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।