ঢাকাThursday , 27 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দৈনিক জনতার মতামত পরিবারের তীব্র নিন্দা

News Admin
August 27, 2026 5:12 am
Link Copied!

১২২

নিজস্ব প্রতিবেদন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দৈনিক জনতার মতামত পরিবার।

হামলার শিকার সাংবাদিকরা হলেন—যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্য খোকন চৌধুরী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের তথ্যপ্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক মারুফ।

দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দৈনিক জনতার মতামত পরিবারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

দৈনিক জনতার মতামত পরিবারের পক্ষ থেকে বলা হয়, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, হুমকি কিংবা হয়রানির শিকার হবেন—এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সংবাদ সংগ্রহ ও প্রকাশের স্বাধীন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় মামলা হয়ে থাকলে তার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করতে হবে। একই সঙ্গে হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দৈনিক জনতার মতামত পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক, সামাজিক কিংবা প্রভাবশালী পরিচয় বিবেচনায় না নিয়ে হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি প্রদর্শন কিংবা হামলার ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয়।

সাংবাদিকদের ওপর হামলা শুধু একজন সাংবাদিকের ওপর আক্রমণ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহের ওপরও আঘাত। তাই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে দৈনিক জনতার মতামত পরিবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।