হুমায়ুন কবির | ব্যুরো চীফ | নান্দাইল, ময়মনসিংহ।
আজ নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দকে নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজগাতী ইউনিয়ন বিএনপির সম্মানিত আহবায়ক আতাউর রহমান (বুলবুল)।
এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহবায়ক বিল্লাল হোসেন ও রাজগাতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীবৃন্দ
সভায় বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রাম আরও বেগবান করতে এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন। ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভাটি সম্পন্ন হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

