ঢাকাSunday , 2 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব সুন্দরবন থেকে অবৈধ শুটকির টোং ঘর উচ্ছেদ

News Admin
August 2, 2026 9:21 am
Link Copied!

১৪৯

মোঃ কারিমুল ইসলাম মোংলা প্রতিনিধি:
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জে অভিযান চালিয়ে একটি অবৈধ শুটকির টোং ঘর উচ্ছেদ করেছে বনরক্ষীরা।

আজ রবিবার (২ আগস্ট, ২০২৬) সকালে রেঞ্জের হাড়বাড়িয়া অফিস এলাকার বড় পাঙ্গাসিয়া খালের পাশে অবস্থিত ছোট শিসা খালের মাথা (আগা) থেকে এই শুটকি টোং ঘরটি জব্দ ও উচ্ছেদ করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বন বিভাগ সূত্রে জানা যায়, রবিবার সকালে চাঁদপাই রেঞ্জ সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বিপন চন্দ্র দাস এর নির্দেশে চাঁদপাই রেঞ্জের একটি বিশেষ টহল দল সুন্দরবনের অভ্যন্তরে নিয়মিত টহল দিচ্ছিল। টহল চলাকালীন বনরক্ষীরা ছোট শিসা খালের আগায় বনের ভেতর একটি সন্দেহভাজন টোং ঘর দেখতে পান। পরবর্তীতে সেটি তল্লাশি করে উচ্ছেদ করা হয়। সাধারণত বনের ভেতরে অবৈধভাবে অবস্থান, হরিণ শিকার বা বিষ দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে অপরাধীরা এই ধরনের অস্থায়ী টোং ঘর তৈরি করে থাকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপাই রেঞ্জের সহকারী মোস্তাকিম বিল্লাহ জানান, বনের ভেতর অবৈধভাবে তৈরি শুটকির টোং ঘরটি বনরক্ষীরা গুঁড়িয়ে দিয়েছে। টহল দলের উপস্থিতি টের পেয়ে আগেই অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও অপরাধ দমনে বন বিভাগের এই কঠোর নজরদারি ও নিয়মিত টহল অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।