ঢাকাMonday , 17 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের ভিক্ষারি নয়, ভালোবাসার দাতা হোন

Link Copied!

১০৮

প্রেমের ভিক্ষারি হবেন না। ভালোবাসার দাতা হোন। কারণ যে মানুষ ভালোবাসার জন্য বারবার হাত বাড়িয়ে দেয়, সে একসময় নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। আর যে মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে, সে ভালোবাসা না পেলেও নিজের ভেতরে এক ধরনের পূর্ণতা বহন করে।জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলোর একটি হলো, সব সুন্দর মানুষ ভালো মনের হয় না। আবার সব ভালো মনের মানুষও বাহ্যিক সৌন্দর্যের অধিকারী হয় না। মানুষের আসল সৌন্দর্য তার চেহারায় নয়, তার আচরণে। তার কথায় নয়, তার ব্যবহারে। তার পোশাকে নয়, তার হৃদয়ে। কাউকে ভালোবাসার আগে তার চেহারা দেখবেন না, তার মন দেখুন। সে আপনার সঙ্গে কীভাবে কথা বলে, আপনার কষ্টকে কতটা গুরুত্ব দেয়, আপনার অনুপস্থিতিতে আপনাকে কতটা সম্মান করে, বিপদের সময় পাশে থাকে কি না, এসবই একজন মানুষের প্রকৃত পরিচয় বহন করে।

‎ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না। যে ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে বারবার নিজের মূল্য কমাতে হয়, নিজের সম্মান বিসর্জন দিতে হয়, নিজের অনুভূতিকে ছোট করতে হয়, সেই ভালোবাসার চেয়ে একাকিত্ব অনেক বেশি মর্যাদার। আপনি কাউকে ভালোবাসতেই পারেন। তার জন্য অপেক্ষা করতেও পারেন। তার সুখের জন্য নিজের অনেক কিছু ত্যাগও করতে পারেন। কিন্তু নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে নয়।কারণ সত্যিকারের ভালোবাসা মানুষকে ছোট করে না। বরং মানুষকে আরও সুন্দর করে। সত্যিকারের ভালোবাসায় দাবি কম থাকে, যত্ন বেশি থাকে। অভিমান থাকে, কিন্তু অপমান থাকে না। দূরত্ব থাকতে পারে, কিন্তু অবহেলা থাকে না।

‎জীবনে এমন মানুষও আসবে, যারা আপনার ভালোবাসাকে দুর্বলতা মনে করবে। আপনার নীরবতাকে ভয়হীনতা ভাববে। আপনার ক্ষমাকে অক্ষমতা মনে করবে। তাদের জন্য নিজেকে বদলে ফেলবেন না।

‎আপনার হৃদয় নরম হতে পারে। আপনি আবেগপ্রবণ হতে পারেন। আপনি কাউকে গভীরভাবে ভালোবাসতে পারেন। তবুও নিজের মূল্য ভুলে যাবেন না। মনে রাখবেন, ভালোবাসার জন্য কারও দরজায় সারাজীবন দাঁড়িয়ে থাকা জীবনের উদ্দেশ্য নয়। আপনি এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করুন, যার উপস্থিতি অন্যের জীবনে শান্তি আনে। যার ভালোবাসায় স্বার্থ নেই। যার কথায় আঘাত নয়, মমতা থাকে। যার কাছে সম্পর্ক মানে অধিকার নয়, দায়িত্ব। সুন্দর মুখ সময়ের সঙ্গে বদলে যায়। যৌবন একদিন ফুরিয়ে যায়। বাহ্যিক সৌন্দর্য একসময় ম্লান হয়ে যায়। কিন্তু একটি ভালো মন, সুন্দর ব্যবহার এবং মানুষের প্রতি সম্মান দীর্ঘদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকে।

‎তাই প্রেমের ভিক্ষারি হবেন না। ভালোবাসার দাতা হোন।

‎ভালোবাসুন, কিন্তু নিজেকে হারিয়ে নয়। অপেক্ষা করুন, কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে নয়। কাউকে আপন করে নিন, কিন্তু নিজের অস্তিত্ব মুছে দিয়ে নয়। কারণ জীবনে সবচেয়ে মূল্যবান সম্পর্ক সেই সম্পর্ক, যেখানে দুজন মানুষ একে অপরকে পাওয়ার জন্য নয়, একে অপরকে সম্মান করার জন্য পাশে থাকে। সুন্দর মানুষ সব সময় ভালো মনের হয় না। কিন্তু ভালো মনের মানুষ সব সময়ই সুন্দর। সেই সৌন্দর্য চোখে দেখা যায় না, অনুভব করা যায় হৃদয়ে। আর সেই সৌন্দর্যই মানুষের সবচেয়ে বড় পরিচয়।

‎লেখক: তরুণ সাংবাদিক মোঃ শাহরিয়া

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।