ঢাকাFriday , 14 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে ১১২ মিটার জিও ব্যাগ ফেলার কাজ উদ্বোধন

News Admin
August 14, 2026 11:45 am
Link Copied!

৭০

 

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব।


ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চরে পদ্মা নদীর ভাঙন রোধে ১১২ মিটার জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১১টার দিকে নদীভাঙনকবলিত দুটি স্থানে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এর আগে কবিরপুর চরে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “বর্তমান সরকার নদীভাঙন রোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সরকারের সদিচ্ছার কারণে ফরিদপুরের বিভিন্ন স্থানে নদীভাঙন রোধে কাজ শুরু হয়েছে। নদীভাঙন স্থায়ীভাবে রোধে বাঁধ নির্মাণেরও চেষ্টা চলছে।”

তিনি বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি ভাঙনপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধানের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সাজু সিকদার, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী রঞ্জন, নর্থ চ্যানেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুস্তাকুজ্জামান মুস্তাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়রা জানান, পদ্মা নদীর ভাঙনে কবিরপুর চরসহ আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে আতঙ্ক ও দুর্ভোগের মধ্যে রয়েছেন। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।