ঢাকাSunday , 9 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীতিবাজ সাময়িক বরখাস্ত মহিউদ্দিন

News Admin
August 9, 2026 12:24 pm
Link Copied!

৭৫

 

মোঃ রাসেল সরকার:


বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাময়িক বরখাস্ত ওয়ারহাউজ ইন্সপেক্টর মহিউদ্দিনকে কেন্দ্র করে অবৈধ নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, অপপ্রচার, চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। তাদের দাবি, অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, নারী-সংক্রান্ত একটি ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়ার পরও মহিউদ্দিন বিভিন্নভাবে ফায়ার সার্ভিসের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। একই সঙ্গে তিনি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালকদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।

তাদের দাবি, ফায়ার সার্ভিসে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালু থাকায় অবৈধ নিয়োগ বাণিজ্য পরিচালনা করতে না পেরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত ভিত্তিহীন সংবাদ ও অপপ্রচার চালানো হচ্ছে। অভিযোগকারীদের মতে, এই চক্রের অন্যতম নেতৃত্বে রয়েছেন সাময়িক বরখাস্ত মহিউদ্দিন। অভিযোগে আরও বলা হয়, সাবেক সরকারের সময় তিনি প্রভাবশালী স্টাফ অফিসার হিসেবে পরিচিত ছিলেন এবং সেই সময় বিভিন্ন নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে প্রায় ৩,০০০ ফায়ার ফাইটার ড্রাইভার নিয়োগকে কেন্দ্র করে অবৈধ নিয়োগ বাণিজ্যের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে আরও বিভিন্ন গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, তিনি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এমনকি বর্তমান প্রশাসনকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।অভিযোগকারীদের ভাষ্য, এসব কর্মকাণ্ডের ফলে একটি গুরুত্বপূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হচ্ছে।

আওয়ামী ফ্যাসিস্ট আমলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর আস্থা ভাজন হিসেবে পরিচালক প্রশাসনের স্টাফ অফিসার হিসেবে নিয়োগ বানিজ্য এর মাস্টার মাইন্ড মহিউদ্দিন ২০১৯ থেকে ২০২৪ সাল সকল অবৈধ ৩৫০০ ফায়ার ফাইটার, ড্রাইভার নিয়ে কোটি কোটি টাকার বানিজ্য করেছেন। গত পরিচালক প্রশাসনে ও ২৪ নির্বাচনের রংপুর এর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান এর স্টাফ অফিসার ছিলেন। ফলে দুর্নীতির জন্য তাকে ঢাকার বাইরে বদলী করা হয়।

বর্তমান স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় সুবিধা না করতে পেরে মহাপরিচালক ও পরিচালক দের সম্পর্কে মিথ্যা প্রপাগাণ্ডা চালাচ্ছে।

বর্তমানে বরখাস্ত অবস্থায় সচিবালয়ে সবসময় অবাধ যাতায়াতসহ অনৈতিক কাছে লিপ্ত রয়েছেন বলে খবর পাওয়া গেছে। তা ছারা রাজধানীর বিভিন্ন স্থানে তার নেতৃত্তে ফায়ার সার্ভিসের কর্মর্কতাদের বিরুদ্ধে বিভিন্ন পোস্টার ফেষ্টুন ব্যানার লাগিয়ে পোপ্রাগান্ডা ছরাচ্ছেন প্রতিনিয়ত। অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে বগুড়ার এক প্রভাবশালী প্রতিমন্ত্রীর শ্যালক বলে পরিচয় দিয়ে ফায়ারের র্কমর্কতা র্কমচারীদের হুমকি ধমকি দিচ্ছেন এমনকি স্বরাষ্টমন্ত্রনালয়ের কিছু র্কমর্কতার নাম ভাঙ্গিয়ে হুমকি ধমকি দিয়ে থাকেন।

বর্তমানে ফ্যাসিস্ট থেকে নব্য জাতীয়তাবাদীর তকমা ধারণ করেছেন পুনরায় স্টাফ অফিসার হিসেবে নিয়োগের তৎপরতা চালাচ্ছেন। ৫ আগস্টের পর দুর্নীতির জন্য ঢাকা বাইরে বদলী করা হয়। বর্তমান স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় সুবিধা না করতে পেরে মহাপরিচালক ও পরিচালক দের সম্পর্কে মিথ্যা প্রপাগাণ্ডা চালাচ্ছে। বর্তমানে ফ্যাসিস্ট মহিউদ্দিন বগুড়ার জনৈক প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে ফায়ার সার্ভিসের ভয় ভীতি প্রর্দশন সহ চাদাবাজিতে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ কারণে অভিযোগকারীরা সাময়িক বরখাস্ত ওয়ারহাউজ ইন্সপেক্টর মহিউদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহের নিরপেক্ষ তদন্ত, প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দোষী প্রমাণিত হলে চাকরি থেকে অপসারণসহ যথাযথ বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

উল্লেখ;

বিস্তারিত থাকছে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।