মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অটোরিকশা দুর্ঘটনায় জিয়াসমিন আক্তার (৩৫) নামে এক নারী পোশাকশ্রমিক নিহত
জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাড়ি ফেরার পথে অটোরিকশা দুর্ঘটনায় জিয়াসমিন আক্তার (৩৫) নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াসমিন আক্তার শিবালয় উপজেলার ধুসর গ্রামের বাসিন্দা এবং মানিকগঞ্জ সদরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কর্মস্থল থেকে সহকর্মীদের সঙ্গে ভাড়া করা একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন জিয়াসমিন। পথিমধ্যে ফলসাটিয়া এলাকায় পৌঁছালে অটোরিকশার একটি চাকা খুলে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই...
৫৩
জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাড়ি ফেরার পথে অটোরিকশা দুর্ঘটনায় জিয়াসমিন আক্তার (৩৫) নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াসমিন আক্তার শিবালয় উপজেলার ধুসর গ্রামের বাসিন্দা এবং মানিকগঞ্জ সদরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কর্মস্থল থেকে সহকর্মীদের সঙ্গে ভাড়া করা একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন জিয়াসমিন। পথিমধ্যে ফলসাটিয়া এলাকায় পৌঁছালে অটোরিকশার একটি চাকা খুলে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই জিয়াসমিন আক্তারের মৃত্যু হয়।
খবর পেয়ে বরংগাইল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত অটোরিকশা চালক ও অপর দুই পোশাকশ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।