ঢাকাMonday , 24 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে ঘুষের অভিযোগে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত 

News Admin
August 24, 2026 3:09 pm
Link Copied!

৬৩

 

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি


মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভূমি কর্মকর্তা (নায়েব) কামরুল ইসলামকে ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া এ নির্দেশ দেন।

পরিদর্শনের সময় ভূমি অফিসে সেবা নিতে আসা কয়েকজন নারী-পুরুষ নায়েব কামরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ নানা অনিয়মের অভিযোগ করেন। তারা দাবি করেন, ঘুষ ছাড়া ভূমি অফিসে কোনো কাজ করা যায় না। অভিযোগের সমর্থনে তারা বিভাগীয় কমিশনারের কাছে বিভিন্ন ভিডিও ও তথ্যও উপস্থাপন করেন।

প্রাপ্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিভাগীয় কমিশনার তাৎক্ষণিকভাবে কামরুল ইসলামকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।