ঢাকাFriday , 21 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় রাত আটটার পর দোকান বন্ধে বাজার মনিটরিং

News Admin
August 21, 2026 4:23 pm
Link Copied!

৫৭

 

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-


সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে কুমিল্লার মেঘনা উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাক।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যার পর থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত মানিকারচর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মেঘনা থানার এএসআই হান্নান মজুমদারসহ পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

জানা গেছে, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া শপিংমল ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। ওই নির্দেশনা বাস্তবায়ন ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারগুলোতে মনিটরিং করা হয়। মনিটরিংয়ের সময় মানিকারচর বাজারে রাত ৮টার পর কয়েকটি দোকান খোলা পাওয়া যায়। পরে দোকান মালিকদের সরকারি নির্দেশনা মেনে চলার জন্য প্রথমবারের মতো সতর্ক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাক বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা নিয়মিতভাবে বাজারগুলো মনিটরিং করছি। ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়েছে। কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।