রাত ৮টার পর দোকানপাট ও আলোকসজ্জা বন্ধে ব্রাহ্মণপাড়ায় অভিযান
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: রাত ৮টার পর দোকানপাট বন্ধ ও প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জা বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় পরিদর্শন করেন। অভিযানকালে রাত ৮টার পর খোলা থাকা দোকানপাট বন্ধ করার পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জা বন্ধ রাখার জন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। সরকারি নির্দেশনা মেনে চলতে সবাইকে সতর্ক করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের তদারকি...
৬৫
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
রাত ৮টার পর দোকানপাট বন্ধ ও প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জা বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় পরিদর্শন করেন।
অভিযানকালে রাত ৮টার পর খোলা থাকা দোকানপাট বন্ধ করার পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জা বন্ধ রাখার জন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। সরকারি নির্দেশনা মেনে চলতে সবাইকে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, প্রশাসনের নিয়মিত তদারকির ফলে সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় ও সচেতনতা বাড়বে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।