ঢাকাSunday , 16 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্তকরণ

News Admin
August 16, 2026 6:13 pm
Link Copied!

৭৩

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:


“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসে।

পরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম। ডিরেক্টর এম এম সুজনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন।

আলোচনা সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও জলজ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য সম্পদের টেকসই উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক নওশাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মকবুল হোসেন, মৎস্য দপ্তরের শিরিন আহমেদ, সুধী সমাজের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।