ঢাকাTuesday , 11 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে সহায়ক ডিভাইস বিতরণ,

News Admin
August 11, 2026 2:16 pm
Link Copied!

৮৬

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি-৪-এর আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে বিভিন্ন ধরনের সহায়ক ডিভাইস বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চলাচল ও শিক্ষা কার্যক্রমকে আরও সহজ ও স্বাভাবিক করতে হুইলচেয়ার, শ্রবণযন্ত্র, চশমাসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
শাহজাদপুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিশুদের হাতে সহায়ক ডিভাইস তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেনসহ উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সহায়ক ডিভাইস পেয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এসব প্রয়োজনীয় উপকরণ শিশুদের দৈনন্দিন চলাফেরা, শিক্ষা গ্রহণ ও স্বাভাবিক জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানো শুধু সহানুভূতি নয়, এটি তাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।