মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সরকার অনুমোদিত সার ডিলারদের সঙ্গে কৃষি বিভাগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শাহজাদপুর, এর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. আনোয়ার সাদাত, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, কৃষক দলের সভাপতি আবুবকর রঞ্জু, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সার ডিলাররা।
মতবিনিময় সভায় সার বিতরণ ও বিপণন কার্যক্রম, কৃষকদের কাছে সঠিক সময়ে ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়া এবং সার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা সরকার অনুমোদিত সার ডিলারদের কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্যে সার বিক্রি না করার আহ্বান জানান। একই সঙ্গে কৃষকদের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় উপজেলার সার সরবরাহ ও কৃষকদের সারপ্রাপ্তি সহজ করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
শাহজাদপুরে সার ডিলারদের সঙ্গে কৃষি বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো: সবুজ হোসেন রাজা,
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সরকার অনুমোদিত সার ডিলারদের সঙ্গে কৃষি বিভাগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শাহজাদপুর, এর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. আনোয়ার সাদাত, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, কৃষক দলের সভাপতি আবুবকর রঞ্জু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ ইসলাম, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সার ডিলাররা।