ঢাকাSaturday , 15 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে জমি বিরোধে হামলা, ভিডিপি দলনেতা-দলনেত্রীসহ আহত ১০

News Admin
August 15, 2026 10:11 am
Link Copied!

১০৮

মোঃ মহিবুল্লাহ মেহেদী
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামে জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে সুন্দরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

এজাহারে অভিযুক্তদের মধ্যে মধ্য বেলকা এলাকার মৃত মকিজল মিয়ার ছেলে মোঃ আঞ্জু মিয়া (৪৫), মোঃ সামিউল ইসলাম (৫৪), মোঃ আনোয়ার হোসেন (৪৯) ও মোঃ আলী হোসেন (৪২) সহ ১৪ জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।

হামলায় আহতরা হলেন—মোঃ আঃ রহিম, রহিমা বেগম, বেলকা ইউনিয়ন ভিডিপি দলনেতা আব্দুর রহমান বিশ্বাস, দলনেত্রী শামছুন্নাহার বেগম, লাকি বেগমসহ আরও কয়েকজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে মধ্য বেলকা গ্রামের একটি জমিতে বাদীপক্ষের লোকজন চাষাবাদ করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা লাঠি-সোটা ও ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহিম, রহিমা বেগম, বেলকা ইউনিয়ন ভিডিপি দলনেতা আব্দুর রহমান বিশ্বাস, দলনেত্রী শামছুন্নাহার বেগমসহ অন্তত ১০ জনকে আহত করেন। এ সময় কয়েকজন নারীর গলায় থাকা স্বর্ণালংকার নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।

বেলকা ইউনিয়ন ভিডিপি দলনেতা ও মামলার বাদী মোঃ আব্দুর রহমান বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। এর আগেও প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে বলে জানান তিনি।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, এজাহারটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।