ঢাকাMonday , 24 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

হরিরামপুর থানার পাশে সন্দেহজনক বিস্ফোরক সামগ্রী উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

News Admin
August 24, 2026 11:12 am
Link Copied!

৫৮

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুর থানার গেটসংলগ্ন এলাকা থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম ও একটি পটকা বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে থানার পাশের একটি স্থান থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

এর আগে উপজেলা যুবদলের সদস্যসচিব মোল্লা শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ এনে স্থানীয় বাসিন্দারা ঝাড়ু মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা চত্বর থেকে মিছিলটি বের হয়ে থানার সামনে অবস্থান নেয়। এ সময় দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে বিকট শব্দ শোনা যায়। তবে পুলিশ জানিয়েছে, কোনো ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

পরে বিক্ষোভকারীরা উপজেলা চত্বরে ফিরে মানববন্ধন করে অভিযোগগুলোর তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন বলেন, থানার পাশ থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম এবং একটি পটকা বোমা উদ্ধার করা হয়েছে। কারা এগুলো সেখানে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই এ ধরনের কাজ করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।