ঢাকাTuesday , 18 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

উলিপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নগদ ৭১ হাজার ১০০ টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ, পালিয়েছে সহযোগী

News Admin
August 18, 2026 12:22 pm
Link Copied!

৫৬

 

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম


কুড়িগ্রামের উলিপুরে মাদকবিরোধী অভিযানে ৪০টি ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. মমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৭১ হাজার ১০০ টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবু মিয়া (৩৫) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ১৭ আগস্ট রাতে উলিপুর থানার একটি দল বাজার নাইট ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, উপজেলার পান্ডুল ইউনিয়নের বড় মহিষমুড়ি গ্রামের মমিনুল ইসলামের বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে।

পরে পুলিশ সদস্যরা রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে দুইজন সাক্ষীকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মমিনুল ইসলাম ও বাবু মিয়া পালানোর চেষ্টা করলে পুলিশ মমিনুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। এ সময় বাবু মিয়া পালিয়ে যায়।

পরে সাক্ষীদের উপস্থিতিতে মমিনুল ইসলামের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪০টি ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৪ গ্রাম এবং গাঁজার ওজন ১০০ গ্রাম।

এ ছাড়া মমিনুল ইসলামের হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি আইটেল বাটন ফোন এবং মাদক বিক্রির ৭১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ইয়াবা ও গাঁজা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় ১৮ আগস্ট উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক), ১০(ক) ও ৪১ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার মমিনুল ইসলাম বড় মহিষমুড়ি গ্রামের মৃত আব্দুল জলিল ব্যাপারীর ছেলে।

পলাতক বাবু মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।