ঢাকাSunday , 23 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে প্রবেশ

News Admin
August 23, 2026 4:44 am
Link Copied!

৫২

সেলিম আহম্মেদ,বেনাপোল প্রতিনিধি

ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মধ্যে পাঁচজনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্ত হয়ে বেনাপোল চেকপোস্টের জিরো পয়েন্ট দিয়ে মরদেহগুলো বাংলাদেশে হস্তান্তর করা হয়।
জানা গেছে, গত ১৯ আগস্ট কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাতজন বাংলাদেশি নাগরিক নিহত হন। পরে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগাযোগ ও আনুষ্ঠানিকতা শেষে নিহতদের মরদেহ পর্যায়ক্রমে দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
শনিবার বিকেলে ভারতের পেট্রাপোল বিএসএফ সদস্যরা বেনাপোল চেকপোস্টে বিজিবির কাছে পাঁচজনের মরদেহ হস্তান্তর করেন। এ সময় বিজিবি, ইমিগ্রেশনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিহতদের মধ্যে রয়েছেন—কুষ্টিয়ার বাহাদুর আলী বিশ্বাস এলাকার শর্ণশিষ দত্ত, আফসানা শিস্মিন ও দেবাশিস দত্ত; কুষ্টিয়ার থানাপাড়া এলাকার আকরাম আলী এবং ঢাকার সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আহমেদ বাবু।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন খান বলেন, মরদেহগুলো গ্রহণের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মরদেহ দেশে পৌঁছানোর খবর পেয়ে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের মরদেহ নিজ নিজ এলাকায় নিয়ে দাফনের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।