ঢাকাWednesday , 12 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

জমকালো আয়োজনে কুমিল্লায় অনুষ্ঠিত হয়ে গেলো ফজিলত খাঁন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬

News Admin
August 12, 2026 6:05 am
Link Copied!

১১২

মোঃ শাহজাহান বাশার

রাশেদ কবির, চিফ এডিটরঃ ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে উৎসাহিত করা এবং ব্যাডমিন্টনের,জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে কুমিল্লায় শুরু হয়েছে ফজিলত খাঁন ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা জিমনেসিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

ইলেভেন স্টার ক্লাব, কুমিল্লার আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, কুমিল্লা ও ফজিলত খাঁন পরিবারের সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন বয়সভিত্তিক ও উন্মুক্ত বিভাগে মোট ৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। এর মধ্যে মেয়েদের দুটি বিভাগে ১২ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করছেন।
টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা বখতিয়ার রহমান গাজী এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেভেন স্টার ক্লাব, কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু।

এবারের টুর্নামেন্টে মোট ছয়টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো—অনূর্ধ্ব-১৬ বালক, অনূর্ধ্ব-১৬ বালিকা, ১৬ থেকে ৪০ বছর পুরুষ, ১৬ থেকে ৪০ বছর মহিলা, মিশ্র দ্বৈত এবং ৪০ বছর ঊর্ধ্ব পুরুষ। প্রতিটি বিভাগেই একক ও দ্বৈত ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

বাংলাদেশের চামড়া রপ্তানি শিল্পের প্রথম সারির আইকন জেনিস গ্রুপের কর্ণধার নাসির খান মুন্না কুমিল্লায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকেন ও সেবামূলক কাজে সবসময় সহযোগিতা করে থাকেন ।

মরহম মজিদ খাঁনের সাত ছেলের মধ‍্য বড় ছেলে মরহুম লতিফ খাঁন,দ্বিতীয় ছেলে মরহুম সাত্তার খাঁন ও তৃতীয় ছেলে মরহুম ফজিলত খাঁন,তারা সমাজে বিভিন্ন সময় উন্নয়নমূলক কাজের অবদান রেখেছেন তারই দ্বারাবাহিকতা বজায় রাখছেন উনাদের উত্তরসূরীরা ।

কুমিল্লা শহরে অবস্থিত অশোকতলায় খাঁন সাহেবের বাড়ি প্রাঙ্গনে প্রায় সময় এই ধরনের খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠানে আয়োজন করে থাকেন মরহুম মজিদ খাঁন সাহেবের উত্তরসূরীরা।

প্রধান অতিথি উদবাতুল বারী আবু তাঁর বক্তব্যে বলেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। এ ধরনের আয়োজন নতুন প্রতিভা খুঁজে বের করতে এবং জেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতি বদরুল হুদা জেনু জানান, প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার পাশাপাশি ব্যাডমিন্টনের প্রতি তরুণদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। টুর্নামেন্ট শেষে বিভিন্ন বিভাগের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।