ঢাকাMonday , 10 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিতে বিশেষ অবদান: ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ পেলেন সফল ব্যক্তিত্ব মায়া বেগম

News Admin
August 10, 2026 5:27 pm
Link Copied!

২০৮

স্টাফ রিপোর্টার তাওলাদ হোসাইন

১০ই আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে রাজধানী ঢাকার ফকিরারপুলের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘এম.আর.এম টুরিস্ট এন্ড ট্রাভেলস’-এর ব্যবস্থাপনা পরিচালক মায়া বেগমকে সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক হিসেবে বিশেষ অবদান রাখার জন্য ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ প্রদান করা হয়েছে।
জনশক্তি রপ্তানি খাত এবং নারী উদ্যোক্তা হিসেবে তাঁর অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘দৈনিক আমার সংগ্রাম’ পত্রিকার পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই সম্মাননা প্রাপ্তিতে আনন্দিত ও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মায়া বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দৈনিক আমার সংগ্রাম’ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি জনাব আজিজুল হক পাটোয়ারী এবং সিনিয়র সাংবাদিক মোহাম্মদ বাবুল মিয়া। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পত্রিকার সাব এডিটর মোহাম্মদ পারভেজ, দেলোয়ার হোসেন, মোহাম্মদ ফরিদ, সাংবাদিক আজমির হোসেনসহ অন্যান্য গণ্যমান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নারী ক্ষমতায়ন ও জনশক্তি রপ্তানিতে মায়া বেগমের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।