ঢাকাThursday , 20 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব ধৌলে কোরআন শিক্ষা ও দ্বীনি আলোচনা অনুষ্ঠিত

News Admin
August 20, 2026 3:39 am
Link Copied!

৫৭

মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্ব ধৌল এলাকায় পবিত্র কোরআন শিক্ষা ও দ্বীনি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) পূর্ব ধৌলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মুফতি ক্বারী শামীম রেজা কাদেরী।

আলোচনায় কোরআন-সুন্নাহর আলোকে ইসলামী জীবনব্যবস্থা, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় তিনি তরুণ প্রজন্মকে কোরআন ও ইসলামী শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

মুফতি ক্বারী শামীম রেজা কাদেরী কুমিল্লা সদর উপজেলার নূরপুর চকবাজারে অবস্থিত তাহফিজুর কোরআন হিফস ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তিনি দীর্ঘদিন ধরে কোরআন শিক্ষা ও দ্বীনি দাওয়াতের সঙ্গে যুক্ত রয়েছেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন গোলাম মাওলা। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, কোরআনের শিক্ষা মানুষের ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।