ঢাকাTuesday , 25 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে মোংলা উপজেলা যুব রেড ক্রিসেন্টের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

News Admin
August 25, 2026 3:58 pm
Link Copied!

৮১

 

মোঃ কারিমুল ইসলাম মোংলা প্রতিনিধি:


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট জেলা ইউনিটের সিদ্ধান্ত অনুযায়ী মোংলা উপজেলা যুব রেড ক্রিসেন্টের ২০২৬-২০২৮ মেয়াদের ১৫ সদস্যবিশিষ্ট এক নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। রেড ক্রিসেন্টের মানবিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

গত ২০ আগস্ট বৃহস্পতিবার বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাহবুবুর রহমান টুটুল, ইউনিট লেভেল অফিসার মোহাম্মদ হান্নান এবং যুব প্রধান রাকিবুল ইসলাম যৌথ স্বাক্ষরে ১৫ সদস্যবিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করেন।

নবগঠিত এই কমিটিতে টিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মারুফ হাওলাদার। এছাড়া ডেপুটি টিম লিডার-০১ পদে মো. শিপন ব্যাপারী এবং ডেপুটি টিম লিডার-০২ পদে বন্যা সরকার বিউটি দায়িত্ব পেয়েছেন।

কমিটির বিভাগভিত্তিক দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন:

অ্যাডমিনিস্ট্রেশন, অর্গানাইজিং অ্যান্ড রিক্রুটমেন্ট বিভাগ: বিভাগীয় প্রধান মো. সুজন খাঁন এবং বিভাগীয় উপ-প্রধান রিংকি আক্তার।

ট্রেনিং অ্যান্ড কো-কারিকুলাম বিভাগ: বিভাগীয় প্রধান হোমায়রা খাতুন এবং বিভাগীয় উপ-প্রধান মো. রিয়াদুল জান্নাহ প্রিন্স।

আইসিটি, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ: বিভাগীয় প্রধান বৃষ্টি খাতুন এবং বিভাগীয় উপ-প্রধান মো. তাকবির হাওলাদার।

ডিজাস্টার অ্যান্ড হিউম্যানিটেরিয়ান রেসপন্স বিভাগ: বিভাগীয় প্রধান তানজিলা আক্তার কেয়া এবং বিভাগীয় উপ-প্রধান জাকির হোসাইন হাওলাদার।

হেলথ সার্ভিস বিভাগ: বিভাগীয় প্রধান শুভজিৎ ঢালী এবং বিভাগীয় উপ-প্রধান তনিমা ইয়াসমিন।

রিসোর্স মোবাইলাইজেশন বিভাগ: বিভাগীয় প্রধান শোহানুর ইসলাম এবং বিভাগীয় উপ-প্রধান মো. রাকিব হাওলাদার।

কমিটির দায়িত্ব গ্রহণের পর এক যৌথ বিবৃতিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, রেড ক্রিসেন্টের মূল সাতটি নীতি ও মানবিক আদর্শ বজায় রেখে তারা এলাকায় কাজ করে যাবেন। উপকূলীয় অঞ্চল হিসেবে মোংলায় দুর্যোগ মোকাবিলা, স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের প্রসার, রক্তদান কর্মসূচি জোরদার এবং যুব সমাজকে সুসংগঠিত করে তাদের দক্ষতা বৃদ্ধিতে কার্যনির্বাহী কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্দেশনা মেনে মোংলা উপজেলায় সামাজিক ও মানবিক সেবায় দৃষ্টান্ত স্থাপন করাই তাদের মূল লক্ষ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।