ঢাকাMonday , 24 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংক কর্মকর্তাকে জোর করে তুলে নেওয়ার অভিযোগ, জনতার হাতে পুলিশ সদস্য আটক

News Admin
August 24, 2026 10:03 am
Link Copied!

৫৪

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুরে এক বেসরকারি ব্যাংকের কর্মকর্তাকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে এক পুলিশ সদস্যকে স্থানীয় জনতা আটক করেছে। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকারে করে ব্যাংকের কাস্টমার অফিসার মো. সাগর আলীকে উঠানোর সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা এগিয়ে যায়। এ সময় সাগর আলী দাবি করেন, তাকে জোর করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। পরে জনতা গাড়িতে থাকা মো. করিম মিয়াকে আটক করে। তার সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে করিম মিয়াকে নিজেদের হেফাজতে নেয় এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে।

তবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, ঘটনাটি অপহরণের নয়। দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটে। পরে তারা থানায় এসে আপোষ-মীমাংসা করে চলে যান এবং এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।