ঢাকাMonday , 3 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন মুন্নী ইসলাম

News Admin
August 3, 2026 8:25 am
Link Copied!

৬০

মোঃ শাহজাহান বাশার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুন্নী ইসলাম। রোববার (২ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়ায় যোগদানের আগে মুন্নী ইসলাম নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা এবং ২০১৯ সালের ৭ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।

মুন্নী ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গ্রামের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়।

দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, ব্রাহ্মণপাড়াকে একটি আধুনিক, সেবামুখী ও উন্নয়নবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। সরকারি সেবার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলে জানান।

তিনি আরও বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্রাহ্মণপাড়ার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, নবাগত ইউএনওর নেতৃত্বে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবার মান উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।