ঢাকাFriday , 21 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান ৬ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

News Admin
August 21, 2026 8:26 am
Link Copied!

৫৮

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডিএমএম মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—দক্ষিণ তেতাভূমি গ্রামের মো. রবিউল হাসান (২৩), মন্দভাগ গ্রামের আল আমিন (৩২), শশীদল গ্রামের সাইদুল ইসলাম (৩৮), উত্তর শশীদল গ্রামের আশিকুর রহমান (৩৪), বাড়ানী গ্রামের মো. খলিলুর রহমান (৩০) ও মো. দুলাল মিয়া (৪০)।

পরে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে তাদের সাজা দেওয়া হয়। এর মধ্যে মো. রবিউল হাসানকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, আল আমিনকে ১০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, সাইদুল ইসলামকে ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, আশিকুর রহমানকে ৩ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, মো. খলিলুর রহমানকে ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মো. দুলাল মিয়াকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

আইনগত প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্তদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।