ঢাকাSunday , 9 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

News Admin
August 9, 2026 1:11 pm
Link Copied!

৬৫

জুয়েল খন্দকার


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোঃ মান্নান প্রকাশ মন্নান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট ২০২৬) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর থেকে বাগড়া সড়কের জনৈক জসিম রোড রেলক্রসিংয়ের পশ্চিম পাশে ঢালু পাকা সড়কে অভিযানটি পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) মোঃ শামীম হোসেন ও এএসআই (নিঃ) মোঃ নুর-আল আহসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এ সময় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক বিক্রির অভিযোগে মোঃ মান্নান প্রকাশ মন্নানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মান্নান উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর, বাল্লাক এলাকার মৃত জারু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজাসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।