ঢাকাFriday , 14 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড

News Admin
August 14, 2026 2:04 pm
Link Copied!

১৬৭

 

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার


নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের প্রতাবমহল এলাকায় গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণের অভিযোগে মাসুদ (পিতা: কফিল উদ্দিন), সাং-ভাটগাঁও,শিবপুর, নরসিংদীতে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে মাসুদের সঙ্গে থাকা এক পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।অভিযানে মনোহরদী থানার এএসআই সোহানুর সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন।মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া।প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসেবন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।