ঢাকাThursday , 20 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম*

News Admin
August 20, 2026 2:52 pm
Link Copied!

৬৩

 

*নিজস্ব প্রতিবেদক*


*তারিখ: ২০ আগস্ট ২০২৬*

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি *মির্জা ফখরুল ইসলাম আলমগীর*কে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে *বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম*।

আজ ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। সাবেক রাষ্ট্রপতি *মোঃ সাহাবুদ্দিন*-এর পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার *মেজর জেনারেল অব. মোঃ মেজবাহ উদ্দিন*-এর তত্ত্বাবধানে ৯০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এক।বিবৃতিতে সংগঠনের *সভাপতি মোঃ কুতুব উদ্দিন* বলেন- আমরা বিশ্বাস করি আপনার প্রজ্ঞা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আপনি জাতির অভিভাবক। সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনি দেশের সকল মানুষকে এক সুতোয় গাঁথবেন।

তিনি আরও বলেন- বর্তমান সময়ে সাংবাদিকদের উপর যে নির্যাতন-নিপীড়ন চলছে, সে বিষয়ে আপনার সদয় হস্তক্ষেপ ও বলিষ্ঠ ভূমিকা আমাদের পেশার নিরাপত্তা ও বাকস্বাধীনতা নিশ্চিত করবে।

পরিশেষে ফোরামের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সফল রাষ্ট্রপরিচালনা কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।