মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ২
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় পরিচালিত মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শত টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপরজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ কেজি গাঁজা। বুধবার (১৯ আগস্ট) উপজেলার ৪ নম্বর দৈবজ্ঞহাটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ। এ সময় তাঁর সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে আটক মো.কাইয়ুম শেখ,গ্রাম-মিত্রডাঙ্গা গ্রামের মো কাইউম শেখকে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ শত টাকা অর্থদণ্ড...
৬১
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় পরিচালিত মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শত টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপরজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ কেজি গাঁজা।
বুধবার (১৯ আগস্ট) উপজেলার ৪ নম্বর দৈবজ্ঞহাটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ। এ সময় তাঁর সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে আটক মো.কাইয়ুম শেখ,গ্রাম-মিত্রডাঙ্গা গ্রামের মো কাইউম শেখকে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অপর আটককৃত ব্যাক্তি নুরুল্লাপুর গ্রামের দেলোয়ার শেখ এর কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের ভয়াবহতা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।