রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ
ঢাকা প্রতিনিধি: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন। মির্জা ফখরুলের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে একটি বৈধ ঘোষণার পর বিধি অনুযায়ী অপর মনোনয়নপত্রটি বাতিল বলে গণ্য হয়েছে। এদিকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও যাচাই-বাছাইয়ে বৈধ...
৪৭
ঢাকা প্রতিনিধি: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন। মির্জা ফখরুলের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে একটি বৈধ ঘোষণার পর বিধি অনুযায়ী অপর মনোনয়নপত্রটি বাতিল বলে গণ্য হয়েছে।
এদিকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও যাচাই-বাছাইয়ে বৈধ হয়েছে।
অলি আহমদের নামেও দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। একটি বৈধ হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী অপরটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।
দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। এখন নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে নির্বাচন কমিশন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।