ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

News Admin
September 21, 2026 4:09 pm
Link Copied!

৬৬

 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি


সরকার ঘোষিত ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার সকাল ১০:০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান-এর নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) জনাব উজ্জ্বল কুমার ঘোষ।

কর্মসূচির শুরুতে ডেঙ্গু মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস, মশার বংশবিস্তার রোধ এবং একটি ডেঙ্গুমুক্ত জেলা গড়ে তোলার লক্ষ্যে ডিএনসি কার্যালয়ের অফিস আঙ্গিনা ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা চালানো হয়। এ সময় বিভিন্ন পরিত্যক্ত পাত্র, জমে থাকা পানি এবং ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করে তা পরিষ্কার করা হয়। অভিযান চলাকালীন সচেতনতামূলক একটি র‌্যালিও বের করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) জনাব উজ্জ্বল কুমার ঘোষ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; বরং প্রতিটি সরকারি-বেসরকারি অফিস, বাসাবাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও নৈতিকতার শিক্ষা পরিবার থেকেই দিতে হবে এবং পরিচ্ছন্নতার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গড়ে তুলতে হবে।” ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।