ঢাকাFriday , 4 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

চিলমারীতে “ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির” ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

News Admin
September 4, 2026 3:25 pm
Link Copied!

৭৯

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে “ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির” ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ই সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার “ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির” প্রধান কার্যালয়ে, সংগঠনের সভাপতি খোরশেদ আলম বিপ্লবের সভাপতিত্বে, সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, চিকিৎসা সহায়তা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন শরীফ তেলওয়াত করেন, ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির সদস্য বাদশা মিয়া, গীতা পাঠ করেন সদস্যা বান্দাস রাণী। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হাসান, আরও উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন, ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি খোরশেদ আলম বিপ্লব, সদস্য আঃ হালিম, সদস্য ইন্জিনিয়ার ফজলুল হকসহ আরও অনেক উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা সকলেই সংগঠনের সামাজিক ও উন্নয়ন মূলক কাজ গুলো তুলে ধরেন এবং সংগঠনের উন্নয়নের জন্য সকলকে এগিয়ে আসার জন্য বিশেষ ভাবে কাজ করতে বলেন। পরে এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ৫জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট এবং ফলজ ও ঔষুধি গাছ দেয়া এবং ২জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এর আগে গতকাল ২টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে সকল সদস্যরা সকলের জন্য বিশেষ ভাবে দোয়া করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।