ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

তেলের দাম বাড়িয়ে জনদুর্ভোগ বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করুন——- -বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

News Admin
September 21, 2026 12:30 pm
Link Copied!

৫৮

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।।


জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। একই সঙ্গে জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে বর্ধিত মূল্য পুনর্বিবেচনা এবং জ্বালানি তেলের মূল্য নির্ধারণে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আজ ২১ সেপ্টেম্বর সোমবার যৌথ বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম এ মতিন ও মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ও ফ্রেইট চার্জ বৃদ্ধির বাস্তবতা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসানের বিষয়টি তারা অস্বীকার করেন না। তবে এর সম্পূর্ণ চাপ সাধারণ ভোক্তার ওপর চাপিয়ে দেওয়া জনস্বার্থসম্মত নীতি হতে পারে না।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি তেলের দাম বাড়ার প্রত্যক্ষ প্রভাব পরিবহন, কৃষি, সেচ, শিল্প ও পণ্য পরিবহনে পড়বে। এর পরোক্ষ প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ক্রয়ক্ষমতা আরও সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থনীতিবিদদের বিশ্লেষণেও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বহুমুখী প্রভাবের কথা উঠে এসেছে।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, মার্চ থেকে আগস্ট পর্যন্ত বিপিসির প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসানের কথা সরকার জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা মোকাবিলায় রাষ্ট্রকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তবে শুধু মূল্যবৃদ্ধির মাধ্যমে লোকসান সমন্বয়ের পরিবর্তে জ্বালানি খাতের ক্রয়, আমদানি, পরিবহন, সংরক্ষণ ও বিতরণব্যবস্থার ব্যয় এবং দক্ষতা পর্যালোচনা করা প্রয়োজন।

তারা বলেন, “বিপিসির লোকসান যেমন রাষ্ট্রের জন্য বাস্তব সমস্যা, তেমনি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার ব্যয়ও রাষ্ট্রের বিবেচনায় রাখতে হবে। জনগণের নাভিশ্বাস বাড়িয়ে কোনো অর্থনৈতিক সংকটের টেকসই সমাধান হতে পারে না।”

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে দেশে মূল্য বাড়ানো হলে আন্তর্জাতিক বাজারে মূল্য কমার সুফলও দ্রুত জনগণের কাছে পৌঁছাতে হবে। একই সঙ্গে জ্বালানি তেলের মূল্য নির্ধারণে একটি স্বচ্ছ, পূর্বঘোষিত ও জবাবদিহিমূলক পদ্ধতি চালু করা প্রয়োজন।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ জ্বালানি তেলের বর্ধিত মূল্য পুনর্বিবেচনা, জ্বালানি খাতে অপচয় ও অদক্ষতা কমানো, কর-শুল্ক কাঠামো পর্যালোচনা এবং কৃষক, নিম্নআয়ের মানুষ ও প্রয়োজনীয় গণপরিবহন খাতে লক্ষ্যভিত্তিক সহায়তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তারা বলেন, “রাষ্ট্রের আর্থিক ভারসাম্য রক্ষা যেমন জরুরি, তেমনি জনগণের জীবনযাত্রার ব্যয় ও ক্রয়ক্ষমতা রক্ষাও রাষ্ট্রের দায়িত্ব। জনগণের ওপর নতুন বোঝা চাপিয়ে নয়, স্বচ্ছতা, জবাবদিহি ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়েই জ্বালানি সংকটের সমাধান করতে হবে।”

উল্লেখ্য- রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়। নতুন মূল্য ২১ সেপ্টেম্বর(সোমবার )থেকে কার্যকর হয়েছে।

 

২১/৯/২০২৬

গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।