ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ হতে মাদক ও বিস্ফোরক মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ শাকিল (৪০)’কে গ্রেফতার করেছে এসআরবি ১০

News Admin
September 21, 2026 7:04 am
Link Copied!

৪৭

মোঃ কুতুব উদ্দিন,ঢাকা

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ২০/০৯/২০২৬ তারিখ রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভূলতা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ও বিস্ফোরক মামলার তদন্তে প্রাপ্ত ০১ জন পলাতক আসামি’কে গ্রেফতার করেছে এসআরবি-১০।

উল্লেখ্য, এসআরবি-১০, সদর কোম্পানি একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৮/০৮/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৪:২০ ঘটিকায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব চড়াইল এলাকায় একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে আনুমানিক ২,১৯,০০০/- (দুই লক্ষ উনিশ হাজার টাকা) বাজার মূল্যের ৭৩০ (সাতশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ০৬ (ছয়) টি ককটেইল’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উক্ত ঘটনায় তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মোঃ শাকিল (৪০), পিতা- মোহাম্মদ ফিরোজ, সাং- গোপ পাড়, থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা’কে গত ২০/০৯/২০২৬ তারিখ রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভূলতা এলাকা হতে এসআরবি-১১ এর সহযোগীতায় গ্রেফতার করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী এবং স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার কেরাণীগঞ্জ’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।