ঢাকাTuesday , 22 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ফাতেহা- ই- ইয়াজদাহম কি এবং কেন?

News Admin
September 22, 2026 10:42 am
Link Copied!

৫৬

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।।

ফাতেহা- ই- ইয়াজদাহম অর্থ কি তাৎপর্য ও আমল সম্পর্কে আমরা অনেকেই জানিনা। আমরা অনেকে জানার চেষ্টাও করিনা। তবে, আজকে আমরা জানার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

ফাতেহা- ই- ইয়াজদাহম:
ফাতেহা- ই- ইয়াজদাহম হলো, হযরত বড় পীর আব্দুল ক্বাদির জিলানী (রহ.) এর ইহ জগৎ ত্যাগ (মৃত্যু) দিবস। তিনি হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি তারিখে ইহ জগৎ ত্যাগ করে মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভে ধন্য হনৎ(মৃত্যুবরণ) করেন। আর এই দিবসকেই ফাতেহা- ই -ইয়াজদাহম বলে। হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) এর স্বরণে পালন করা হয় এই দিবস।হযরত আবদুল কাদির জিলানি ছিলেন, দক্ষিন এশিয়ার সুফিবাদ প্রতিষ্ঠাকারী।

পবিত্র ফাতেহা- ই- ইয়াজদাহম অর্থ ও তাৎপর্য:
ফাতিহা শব্দটি আরবি “ফাতহুন” শব্দ থেকে এসেছে যার অর্থ হলো উন্মুক্তকরণ বা সূচনাকরণ। ইয়াজদাহম ফার্সি শব্দ। ইয়াজদাহম অর্থ এগারো। ফাতেহা ই ইয়াজদাহম অর্থ হচ্ছে, এগারো এর সূচনাকরণ।

হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) দুনিয়ার জীবন থেকে পর্দা করেন ১১ তারিখ। তার মৃত্যুর তারিখ থেকে এই দিন পালনের সূচনা, যার কারণে এমন নাম হতে পারে বলে অনেকে ধারণা করে থাকে।

ফাতেহা- ই -ইয়াজদাহম এর আমল:
ফাতেহা- ই- ইয়াজদাহম এর বিশেষ কোনো আমল নাই, কারণ যেখানে নবী করিম (সা.) এর বিষয়ে কোনো নির্দেশনা নাই বা আমরা তেমন কোনো আমল করি না। সেখানে আমরা ফাতেহা- ই- ইয়াজদাহম এর নির্দিষ্ট আমলে কথা চিন্তা করতে পারিনা। তবে, দিনটি কে স্বরণীয় করে রাখতে তার জীবনী নিয়ে আলোচনা, দোয়া, দরূদ, কবিতা পাঠ, ধর্মীয়, মানবিক ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি আয়োজন করা উত্তম এবং করা যায়। ফাতেহা- ই -ইয়াজদাহম সরকারি ছুটি পালিত হয় । ফাতেহা- ই -ইয়াজদাহম বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন দ্বারা ঘোষনা ও বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। মাজার-দরবার, খানকা, মসজিদ ও মাদ্রাসায় নানা অনুষ্ঠান, আয়োজন হয়ে থাকে।

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাংবাদিক, ধর্ম ও সমাজ বিশ্লেষক, চেয়ারম্যান, গাউছিয়া ইসলামিক মিশন ও সহ সভাপতি, বুড়িচং প্রেস ক্লাব, কুমিল্লা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।