ঢাকাTuesday , 8 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বটতলী ইউনিয়নে ‘মাদককে না বলি’ শীর্ষক মতবিনিময় সভা

News Admin
September 8, 2026 4:08 am
Link Copied!

১৩৮

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : আহমদ রেজা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৪নং বটতলী ইউনিয়নে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ‘মাদককে না বলি’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. আবু তাহের।
সভায় সভাপতিত্ব করেন ৪নং বটতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আহমদ নূর। সভার যৌথ সঞ্চালনায় ছিলেন আহমদ নূরসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর, বজল আহমদ, মোহাম্মদ তয়ব, মো. শহীদ, মোহাম্মদ দিদার, মোহাম্মদ জাহাঙ্গীরসহ বটতলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, মাদকদ্রব্যের বিস্তার একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ, প্রশাসন এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়; পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকের বিরুদ্ধে পরিবারভিত্তিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
সভায় মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রত্যয়কে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় বটতলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।