ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

News Admin
September 12, 2026 2:21 pm
Link Copied!

৮৫

আক্কাস আল মাহমুদ হৃদয়।।

কুমিল্লার বুড়িচংয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতা’-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক সুপারি গাছের চারা, টি-শার্ট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া মেরিট কেয়ার একাডেমির শিক্ষার্থীদের মাঝে এসব চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে সুপারি গাছের চারা, খাতা ও কলম তুলে দেন ‘মানবতা’ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন উজ্জ্বল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি বেলায়েত হোসেন বিল্লাল, স্কুলের পরিচালক মো. শরিফুল ইসলাম, সমাজসেবক মোশাররফ হোসেন, আবুল হোসেন মেম্বার, ফরিদ মিয়া, জয়নাল হোসেন বাচ্চু, মহিবুর রহমান মানিক, কবির হোসেন, আবু তাহের, বাকশীমূল ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা, ইউনিয়ন ছাত্রদল নেতা ও মেম্বার পদপ্রার্থী মো. মামুনুর রশিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সরল সাহেদ।শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নিলুফা আক্তার,শাহরিয়া ইসলাম সাফি,ফেরদৌসী আক্তার,রাবেয়া আক্তার, জেসমিন আক্তার, রেবেকা আক্তার, সাদিয়া আক্তার, তানভীন সুইটিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ বলেন, ‘মানবতা’ প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে।মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংগঠনের পক্ষ থেকে কুমিল্লা জেলায় দুই লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এ সবুজ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করব না। আমাদের ‘মানবতা’ সংগঠনের অন্যতম লক্ষ্য হলো শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা করা।’তিনি কর্মসূচি সফল করতে সংগঠনের সব সদস্য ও সহযোগী সমাজসেবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্কুলের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন উজ্জ্বল বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকবেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন সহযোগিতার মাধ্যমে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।