ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে স্যানিটারি ল্যান্ডফিল্ড এলাকায় জেলা প্রশাসকের বৃক্ষরোপণ

News Admin
September 17, 2026 11:52 am
Link Copied!

১৪৫

মোঃ সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্যানিটারি ল্যান্ডফিল্ড এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচিতে স্যানিটারি ল্যান্ডফিল্ড এলাকায় বৃক্ষরোপণ করেন সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, সহকারী কমিশনার (গোপনীয় শাখা) রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, হিসাবরক্ষক আনিসুর রহমান, ভান্ডাররক্ষক রাজু আহমেদসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, পরিত্যক্ত জায়গায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে বৃক্ষরোপণ করুন। এতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি এলাকার সৌন্দর্যও বৃদ্ধি পাবে।

তিনি পরিত্যক্ত স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সেখানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে উপস্থিত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।