ঢাকাWednesday , 30 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় এসআরবি-১৫-এর অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

Shahjahan Bashar
September 30, 2026 3:42 am
Link Copied!

৫৯

মোহাম্মদ হোসাইন:

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় দুদু মিয়ার বাড়ির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, পূর্ব ফারির বিল এলাকায় মাদক কারবারিরা বিপুল পরিমাণ ইয়াবা মজুত করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে ওই এলাকায় অভিযান চালায় আভিযানিক দলটি।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে দুদু মিয়ার বাড়ির গেটের সামনে একটি ড্রেনে তল্লাশি চালানো হয়। এ সময় ড্রেনের ভেতর থেকে ১০টি কার্টনে রাখা ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসআরবি-১৫ সূত্র আরও জানায়, উদ্ধার করা ইয়াবাগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামত উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৫-এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।