ঢাকাFriday , 11 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কালিকাপুর বাজার-বিজিবি ক্যাম্প সড়কের বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা,

News Admin
September 11, 2026 8:40 am
Link Copied!

৭৪

মোঃ মেহেদী হাসান জনি ,বুড়িচং উপজেলা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর বাজার থেকে বিজিবি ক্যাম্পগামী সড়কের আনন্দপুর পশ্চিমপাড়া অংশটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

বিশেষ করে আনন্দপুর পশ্চিমপাড়ার জনাব আলী আশরাফ মিন্টু সাহেবের বাড়ি থেকে শাহ সালাম জামে মসজিদ পর্যন্ত সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচলে দেখা দেয় চরম ভোগান্তি।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিনই কোনো না কোনো যানবাহন গর্তে আটকে পড়ছে কিংবা যান্ত্রিক ত্রুটির শিকার হচ্ছে। পাশাপাশি পথচারীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের প্রয়োজন থাকলেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে গুরুত্বপূর্ণ এই সড়কটি একসময় সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে।

এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে আনন্দপুর পশ্চিমপাড়া অংশের সড়কটি দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করার জন্য জোর দাবি জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, জনসাধারণের দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।